আমাদের সম্পর্কে
শ্রীমদ্ভগবদ্গীতা পাঠশালা একটি অলাভজনক সনাতন ধর্মীয় ও সামাজিক শিক্ষামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে বৈদিক সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা।
বর্তমান ডিজিটাল যুগে শিশুরা যখন তাদের ঐতিহ্য ও ধর্মীয় মূলবোধ থেকে দূরে সরে যাচ্ছে, তখন গীতার অমর বাণী তাদের জীবনে সঠিক দিকনির্দেশনা প্রদান করতে পারে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
- প্রতিটি সনাতনী পরিবারে গীতার বাণী পৌঁছে দেওয়া।
- শিশুদের শুদ্ধ সংষ্কৃত উচ্চারণে স্লোক শিক্ষা প্রদান।
- শৃঙ্খলা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়তা করা।